ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫৫ কোটি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৭:৪৪
ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১৫৫ কোটিতে। এ সংখ্যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
 
বুধবার ফেসবুক বলছে, চলতি বছরের তৃতীয়ার্ধে তাদের মুনাফা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি ১০ লাখ ডলারে। ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছেন, আমাদের মুনাফার পরিমাণ ভালো এবং ব্যবহারকারীও বেড়েছে। তিনি বলেন, পুরো বিশ্বকে যুক্ত করতে আমরা দীর্ঘ সময় ব্যয় করেছি।
 
বিশ্লেষকরা বলছেন, ব্যাপক অনলাইন বিজ্ঞাপনই ফেসবুকের আয়ের উৎস। ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনকে যুক্ত করার মধ্যদিয়ে ফেসবুক তার ক্ষেত্র বিস্তার ঘটিয়েছে। ফলে তার আয়ও বাড়ছে। বাসস।