শচীনের দলে খেলবেন লারা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৭:৪৮
বর্তমানে ফুটবলে যেমন মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা এটা নিয়ে তর্ক  হয় ঠিক তেমনি কয়েক বছর আগেও ক্রিকেটেও এক অন্তহীন তর্কের নাম ছিল শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মধ্যে কে সেরা। তবে ক্রিকেট অল স্টার্স সিরিজে টেন্ডুলকারের দলেই খেলছেন ব্রায়ান লারা। শেন ওয়ার্নের দলে খেলেছেন ওয়াসিম আকরাম, রিকি পন্টিংয়ের মতো অবসর প্রাপ্ত তারকারা। 
 
প্রায় দুই দশক বিশ্বসেরা ব্যাটসম্যানের তকমা নিয়ে লড়াই হয়েছে টেন্ডুলকার ও লারার। কখনও টেন্ডুলকার এগিয়ে গেছেন, কখনও লারা। দুজনের মধ্যে সেরা কে, এই বিতর্কে এখনও বিভক্ত হয়ে যায় ক্রিকেট বিশ্ব। তবে মাঠের সাবেক দুই প্রবল প্রতিদ্বন্দ্বী আপাতত সতীর্থ। ক্রিকেট অল স্টার সিরিজে একই দলে খেলবেন দুজন। 
 
টেন্ডুলকার-লারার মাঝে যখন ছিল সেরা ব্যাটসম্যানের লড়াই, বোলিংয়ে তখন সেরার লড়াইয়ে ছিলেন শেন ওয়ার্ন ও ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা বোলারদের ছোট্ট তালিকাতেও থাকেন দুজন। দুই কিংবদন্তি এখন একই সঙ্গে বোলিং করবেন লারা-টেন্ডুলকারকে অল-স্টার্স সিরিজের ক্রিকেটারদের তালিকা আগেই চূড়ান্ত হলেও বৃহস্পতিবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হয়ে গেল দল নির্বাচনের ড্র। ওয়ার্ন নিজ দলে পেয়েছেন তার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। টেন্ডুলকার পেয়েছেন তার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে শুধুমাত্র শোয়েব আখতারের দলটিই ড্রয়ে ঠিক হয়নি। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের দল ঠিক করা হয়েছ মুদ্রা নিক্ষেপে। 
 
IMG0
 
এই অল-স্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের উদ্যোক্তা ওয়ার্ন ও টেন্ডুলকার। দুটি দল খেলবে এই দুজনের নামেই। শনিবার নিউ ইয়র্কের সিটি ফিল্ডে হবে প্রথম ম্যাচ। ১১ ও ১৪ নভেম্বর পরের দুটি ম্যাচ হিউস্টন ও লস অ্যাঞ্জেলসে।
 
শচীনস ব্লাস্টার্স: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগ, ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, কার্ল হুপার, ল্যান্স ক্লুজনার, শন পোলক, মইন খান, গ্রায়েম সোয়ান, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার, কার্টলি অ্যামব্রোস। 
 
ওয়ার্নস ওয়ারিয়র্স: শেন ওয়ার্ন (অধিনায়ক), ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু সাইমন্ডস, জন্টি রোডস, সাকলায়েন মুশতাক, ওয়াসিম আকরাম, ড্যানিয়েল ভেটোরি, কোর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড, অজিত আগারকার।