তামিমের পর সাজঘরে ফিরলেন সাকিব

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৫:১১
 
তামিমের বিদায়ের রেশ কাটতে না কাটতেই সাজঘরে ফিরলেন বাংলাদেশের নির্ভরযোগ্য মিডেলঅর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান। ২১ বলে ১৬ রান করে সিকান্দার রেজার ফাঁদে বন্দি হন তিনি।
 
দলীয় শত রানে তামিমের বিদায়ের পর বেশ দুর্দান্ত শুরু ছিল সাকিবের। এর মধ্যে ছিল দুটি দর্শনীয় বাউন্ডারি। কিন্তু ২৭.৫ ওভারে সিকান্দার রেজার একটি বলে ক্রিজ ছেড়ে মারার চেষ্টা করে স্ট্যাম্প আউট হন তিনি।
 
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান।
 
এর আগে জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তাউরাই মুজারাবানি ও লুক জংউই-এর কাছে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। নবম ওভারে মাত্র ৩০ রানে ওপেনার লিটন দাস ও মাহমুদুল্লাহকে সাজঘরে ফেরায় এই দুই জিম্বাবুয়ের বোলার। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন তামিম-মুশফিক জুটি। কিন্তু তামিম ও সাকিবের বিদায়ে আবারো বিপর্যয়ের শঙ্কায় বাংলাদেশ।
 
ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান লিটন দাস। এরপর তামিম ও মাহমুদুল্লাহ কিছুটা সামলে উঠলেও ৮.৩ ওভারে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। পানিয়াঙ্গারার দুর্দান্ত একটি ইনসুইংয়ে বোল্ড হন তিনি।
 
এর আগে শনিবার দুপুরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।