টপ অর্ডারদের ব্যথতার দিনে আবারো সফল বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে ভর করেই পুঁজি গড়েছে বাংলাদেশ।
নয়টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংসটিতে তার সেঞ্চুরি আসে মাত্র ১০৪ বলে। রান আউট হবার আগ পর্যন্ত ব্যাট হাতে তিনি একাই শাসন করেছেন জিম্বাবুয়ের বোলারদের। স্ট্রাইক রেট ছিল ৯৮.১৬। ১০৯ বলে ১০৭ রান সংগ্রহ করেন তিনি।
