সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেছেন কেইগ আরভিন। ১৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৫০।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দশম ওভারে চিবাবার উইকেটটি হারায়। দলীয় রান তখন ৪৩। ১৪ তম ওভারটি করতে এসে আরভিনকেও তুলে নেন সাকিব। জিম্বাবুয়ে লুক জংউই ৪৫ বলে ৩৫ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন শন উইলিয়ামস।
