জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৮:৪৫
সাকিবের তৃতীয় শিকার হয়ে ফিরে গেছেন শন উইলিয়ামস। ২০ ওভার শেষে ৬৭ রান তুলতেই চার উইকেট হারিয়েছে সফরকারীরা। 
 
এর আগে সাকিব আল  হাসান তুলে নেন চামু চিবাবা ও ক্রেইগ আরভিনকে। বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দশম ওভারে চিবাবার উইকেটটি হারায়। দলীয় রান তখন ৪৩।  ১৪ তম ওভারটি করতে এসে আরভিনকেও তুলে নেন সাকিব। ওপেনার লুক জংউই ৫১ বলে ৩৯ রান করে আল আমিন হোসেনের বলে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হন।  উইকেটে এখন আছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা ও সিকান্দার রাজা।