মাশরাফির দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলেন ম্যালকম ওয়ালার। ২৮ ওভার শেষে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে।
মাশরাফির করা ২৮ তম ওভারের দ্বিতীয় বলে ব্যাক ওয়ার্ড পয়েন্টে নাসির হোসেনের কাছে ধরা পড়েন ম্যালকম। এর আগে সিকান্দার রাজার উইকেটটি নিয়েছিলেন তিনি। এর আগে ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে সরাসরি বোল্ড করেন সাকিব। এছাড়া সাকিব তুলে নিয়েছিলেন চামু চিবাবা ও ক্রেইগ আরভিনকে। ওপেনার লুক জংউই ৫১ বলে ৩৯ রান করে আল আমিন হোসেনের বলে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হন। উইকেটে এখন আছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা ও গ্রায়েম ক্রেমার।
