মাশরাফির করা ২৬ তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন সিকান্দার রাজা। আর এরই মাধ্যমে ওয়ানডেতে ২০০ উইকেট পুরো করেছেন বাংলাদেশ অধিনায়ক।
এর পরে ম্যালকম ওয়ালারের উইকেটও নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে এর আগে ২০০ উইকেট নিয়েছে রাজ্জাক (২০৭) , সাকিব (২০৪)। মাশরাফির আগের দুইজনই স্পিনার। বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ১৫৭ টি ওয়ানডে খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাশরাফিই ১ম বাংলাদেশী পেসার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন।
