রাজধানীর ধানমণ্ডি থেকে আলফা পারভীন বেবি (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ধানমণ্ডির জেনিথ টাওয়ার থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আলফা পারভীন পাবনা সদরের আব্দুল করিমের মেয়ে।
আলফার ছোট বোন আফরোজা পারভীন বলেন, '১ নভেম্বর আমার বোন এ বাসায় ভাড়া আসেন। শুক্রবার রাত ১০টা থেকে আলফাকে মোবাইলে না পেয়ে শনিবার দুপুর ২টার দিকে আমি ধানমণ্ডিতে তার বাসায় আসি। অনেকক্ষণ পর্যন্ত দরজা নক করার পর না খুললে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙ্গে বোনের লাশ উদ্ধার করে।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান হোসেন জানান, ১৪ নম্বর রোডের ৮/এ/১ নম্বর জেনিথ টাওয়ার থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি রুমের ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
