অজি ফুটবল দলের সফর : বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী-নিরাপত্তা প্রতিনিধি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৬:৫২
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফর। কিন্তু নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি অজিদের। তাই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল।
 
এর আগে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এই ঘোষণার পর দক্ষিণ আফ্রিকা নারীদলও বাংলাদেশ সফর স্থগিত করে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা থেকে খেলার প্রতি বেশি নজর দিচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট ম্যানেজম্যান্ট।