টি টোয়েন্টিতেও হারলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৩:৫৭
শ্রীলঙ্কায় একের পর এক ম্যাচ হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে এবার প্রথম টি টোয়েন্টিতে ৩০ রানে হেরেছে সফরকারী ক্যারিবিয়ান দলটি। 
 
টসে হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।  তিলকারত্নে দিলশান ও কুশল পেরেরা জুটি দশ ওভারেই তুলে নেয় ৯০ রান। ৪০ রানে আউট হয়ে যান পেরেরা। এরপর ৫৬ রানে ফিরে যান দিলশানও। তিন নম্বরে ব্যাট করতে এসে শেহান জয়সুরিয়া করেন ৩৩ বলে ৩৬। এরপর দিনেশ চান্ডিমাল (৪০) ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের অপরাজিত (৩৭) রানের ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ২১৫ রানের বড় লক্ষ্য তুলে। 
 
জবাবে ড্যারেন স্যামির দল ১৮৫ রানে অলআউট হয়ে যায়৷ভালো ব্যাট করেছেন ওপেনার আন্দ্রে ফ্লেচার৷ ২৫ বলে ৫৭ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে সচিত্র সেনানায়েকে চারটি উইকেট তুলে নেন। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ক্রিকইনফো।