গাজীপুরে আবাসিক হোটেলে ১৬০ নারী-পুরুষ আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২০:৪৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৭৯ জন নারী এবং ৮১ জন পুরুষ।
 
মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার ২০ টি আবাসিক হোটেলে অভিযান চালায়   আইন-শৃঙ্খলা বাহিনী।
 
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানায়, আবাসিক হোটেলে নাশকতাকারীরা অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানো অভিযান চালানো হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় এসব নারী-পুরুষকে আটক করে।