টানা দ্বিতীয় অর্ধশত রানটিকে শতরানে রূপান্তর করতে পারলেন না ইমরুল কায়েস। ৭৩ রান করে সিকান্দার রাজার বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে গেছেন তিনি।
৯৫ বলে ৭৩ রানের এই ইনিংসে ৬ টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। ৩০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে বাংলাদেশ। তামিম ৫৭ ও ইমরুল কায়েস ৭০ রানে অপরাজিত রয়েছেন। তামিম ৬৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম।
