মিডল অর্ডারে ছন্দপতন

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৬:৫১
 
ইমরুল কায়েস ও তামিম ইকবালের ১৪৭ রানের উদ্বোধনী জুটিতে ভর করে বড় স্কোরের পথে ছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারের ছন্দপতনে সেই পথে বাধা পড়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪ ওভার শেষে বাংলাদেশে সংগ্রহ ২২৬/৬ রান।
 
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ বলে প্রমাণ করেন দুই ওপেনার।