সিরিয়ায় সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে জাতিসংঘে একটি শান্তিপ্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মস্কোর পক্ষ থেকে ১৮ মাস মেয়াদি এ সংস্কার প্রস্তাব প্রকাশ করা হলো। খবর বিবিসির।
তবে এ সময়ব্যাপী সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকবেন কিনা তা এই আট দফা প্রস্তাবে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, সিরীয় সংকট নিয়ে ভিয়েনায় অনুষ্ঠেয় আলোচনায় দেশটির বিরোধী দলগুলোর অংশ নেয়া উচিত।
