মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সে দেশে থাকা কাগজপত্রবিহীন ১ কোটি ১০ লাখ অভিবাসীর যে বিতাড়নের পরিকল্পনার কথা বলা হয়েছে, তা দলের অপর প্রার্থীদের প্রবল বিরোধীতার মুখে পড়ে। মঙ্গলবার এক টিভি বিতর্কে এটি ফুটে উঠে। খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্পের এ পরিকল্পনা অবাস্তব এবং বিভক্তিকর অভিহিত করে এর কট্টর সমালোচনা করা হয়। দলের মনোনয়ন প্রত্যাশী জন কশিক এবং জেব বুশ এর বিপক্ষে অবস্থান নেন। তারাও ২০১৬ সালের এ মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন। এতে রিপাবলিকান দলের আরো রয়েছেন স্কট ওসাকার, মার্কো রুবিও, স্টেড ফ্রুজ। তবে এদের মধ্যে আলোচনায় বেশি উঠে এসেছেন জেব বুশ এবং ডোনাল্ড ট্রাম্প।
জেব বুশ ফ্লোরিডার সাবেক গভনর্র এবং জর্জ বুশ জুনিয়রের ছোট ভাই। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এবং রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তাকে গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি এর আগে টিভি বিতর্কে বলেছিলেন, প্রেসিডেন্ট বুশের ইরাক আক্রমণ ছিল ভুল সিদ্ধান্ত। তিনি থাকলে এমনটি কখনো করতেন না। এ কথায় অবশ্য সেসময়ে তার জনপ্রিয়তা অনেকটা বেড়ে যায়।
অপর দিকে, ডোনাল্ড ট্রাম্প একজন ধনকুবের। রিয়েল স্টেট ডেভালপার। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়া হবে—তার ওই মন্তব্যের ওই দিন কড়া প্রতিবাদ করেন জন কশিক ও জেবা বুশ। মূলত মনোনয়ন দৌঁড়ে ওই দিন আট প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান থেকে বিতর্কে জড়িয়ে পড়েন। বিশেষ করে আইএসের বিরুদ্ধে অবস্থান এবং মধ্যপ্রাচ্যে আরো হস্তক্ষেপ করা হবে কিনা তা নিয়েও তারা যে যার যুক্তি খণ্ডন করেন।
