একদিন বাদেই মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কার্যত গতকাল রাতে শেষ হওয়া ওয়ানডে দলকে অপরিবর্তিত রাখা হয়েছে এই টি-টোয়েন্টি সিরিজের জন্য। টি-টোয়েন্টি ম্যাচকে হিসাবে নিলে, সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ফরম্যাটে খেলা দল থেকে পরিবর্তন এসেছে পাচটি।
সন্তানের জন্ম উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান এবং ইনজুরিতে থাকা সৌম্য সরকার ও রুবেল হোসেন নেই স্বাভাবিক ভাবেই। সাথে নেই রনি তালুকদার, সোহাগ গাজী। তাদের বদলে দলে এসেছেন এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে রিয়াদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুপস্থিত ছিলেন ইনজুরির কারণে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি বুধবার রাতেই ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে ডাকা হয়েছে এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফেরা ইমরুল কায়েস।
টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদউলাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, জুবায়ের হোসেন লিখন, আরাফাত সানি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।
