স্পেন দল থেকে ছিটকে পড়লেন ইসকো

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১২:০৫
পেশীর ইনজুরির কারণে স্প্যানিশ স্কোয়াড থেকে ইসকোর নাম প্রত্যাহার করে নেয়া হয়েছে। চলতি মাসে ইংল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ ভিসেন্ত দেল বস্কের বিবেচনায় স্প্যানিশ দলে জায়গা করে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো। 
 
কিন্তু জাতীয় দলের অনুশীলনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ না করায় বেশ কয়েকটি পরীক্ষার পরে তাকে আবারো ক্লাবে ফেরত পাঠানো হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ক্লাবে ফিরে গিয়ে ইসকোর এখন প্রধান লক্ষ্য ২১ নভেম্বর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বাসস।