ফেসবুক মেসেঞ্জারে ‘ফটো ম্যাজিক’

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১২:২৭
 
আমাদের ব্যস্ত জীবনে অনেক সময় দলবেঁধে তোলা ছবি শেয়ার বা ট্যাগ করা হয় না। আর এই কাজকেই সহজ করতেই ফেসবুক ম্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়েছে ফটো ম্যাজিক ফিচার।
 
নতুন এই ফিচারটিতে ফেসিয়াল রিকগনেশন রয়েছে। এর মাধ্যমে ছবি আপলোডের সাথে সাথে ঐ ছবির মানুষের নাম নোটিফিকশনে দেখাবে। ফলে ঐসব ব্যক্তিদের ছবি তাৎক্ষণিক শেয়ার করে দেয়া যাবে।
 
ফেসবুকের মেসেঞ্জার বিভাগের প্রধান ডেভিড মার্কাস জানিয়েছেন, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিজেই ছবি থেকে শনাক্ত করবে কোন ছবি কার সঙ্গে শেয়ার করতে হবে। আলাদা করে সবাইকে ছবি শেয়ার করতে হবে না।
 
এর ফলে ছবিতে থাকা কোন বন্ধুকে ভুলে শেয়ার না করার মতো ঘটনার আশঙ্কা থাকছে না।
 
আপাতত যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন এই সেবাটি চালু করা হয়েছে। ডেভিড মার্কাস জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে সেবাটি চালু করা হবে।
 
ফিচারটি গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বোধন করা হলেও এই সপ্তাহের মধ্যেই আইফোন ব্যববহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। সূত্র: দ্য ভার্জ।