রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫’। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই মেলা শুরু হয়।
মেলা শুরুর আগে থেকেই দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে আগমন করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিও বেড়ে যায়।
এক্সপো মেকার আয়োজিত এই মেলায় রয়েছে সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি স্টল।
IMG0
সেখানে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়েছে। রয়েছে বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি। আয়োজন করা হয়েছে গেইমিং প্রতিযোগিতার।
মেলা উপলক্ষে আয়োজিত সেমিনার ও কর্মশালার অংশ হিসেবে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয় অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ মিটআপ। দুই ঘণ্টার এই কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশে মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল-আমিন কবির। এতে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পরামর্শ ও দিক-নির্দেশনা দেয়া হয়।
IMG1
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।
মেলায় অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।
প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে ট্যাবলেট কমিপউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেটও। বিশেষ ছাড় ও উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।
IMG2
মেলা নিয়ে ফেইসবুকের অফিসিয়াল ইভেন্ট পেইজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগ্রাহীরা https://goo.gl/wdcWjT ঠিকানায় গিয়ে এই কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পাবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।
প্রেস বিজ্ঞপ্তি।
