ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামঠে বাংলাদেশ। এই লক্ষ্য নিয়েই দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ শুক্রবার বিকেল পাঁচটায় মুখোমুখি হচ্ছে দুই দল।
বিশ্বকাপে দারুন পারফরমেন্সের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের পর জিম্বাবুয়েকেও হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডের সাফল্যের ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে চায় বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে খুব একটা সাফল্য নেই টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে হাতে গোনা মাত্র ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২টিই জিতেছে বাংলাদেশ ।
২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। আর এর আগে ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। ঐ ম্যাচটি জিতেছিলো বাংলাদেশ। তবে অতীত থেকে প্রেরণা নেয়ার মত দল এখন নয় বাংলাদেশ। গত এক বছরে অনেক বদলে গেছে বাংলাদেশ। বর্তমান পারফরমেন্সই অনুপ্রেরণার বড় উৎস বাংলাদেশের। সেই প্রেরনা থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো করার লক্ষ্য থাকবে টাইগারদের। অন্যদিকে, বাজেভাবে ওয়ানডে সিরিজ হেরে বেকাদায় জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ফলাফল করে ওয়ানডে হারের ক্ষত কিছুটা হলে ভোলার চেষ্টায় থাকবে জিম্বাবুয়ে। বাসস।
