টি-২০ অভিষেক হলো জুবায়ের হোসেনের

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৮:০১
 
বাংলাদেশের ৪৮তম খেলোয়াড় হিসেবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো জুবায়ের হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অভিষেক ঘটে তার।
 

বাংলাদেশের জার্সি গায়ে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেছেন ডান-হাতি লেগ-স্পিনার জুবায়ের। টেস্টের ৬ ম্যাচে ১৬ উইকেট এবং ৩ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেন তিনি।