বেশ গোপনেই বাগদান সম্পন্ন করলেন ভারতীয় ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। প্রেমিকা অভিনেত্রী হ্যাজেলের সঙ্গে তার বাগদানের ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অবশ্য হরভজন সিংয়ের বিয়েতেই ইঙ্গিতটা দিয়েছিলেন যুবরাজ। হরভজনের সঙ্গে টুইটারের কথোপকথনে সবাই লক্ষ্য করেছে তা। শেষমেস খবরটি চাউর হয়ে গেলে, চটেন যুবি। নিজের ক্ষোভ ঝাড়েন গণমাধ্যমের উপর। তবে সেটা যে শুধুই গুঞ্জন ছিলো না, তার প্রমাণ পাওয়া গেলো এবার।
IMG0
হ্যাজেল বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। তাছাড়াও বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বডিগার্ড ছবিতে কারিনা কাপুরের বেস্ট ফ্রেন্ড ও সালমান খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রিয়।
