ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস। জঙ্গি সংগঠনটি জানিয়েছে ফ্রান্স দীর্ঘদিন ধরেই তাদের শীর্ষ টার্গেট ছিল।
গতকাল শুক্রবার ফ্রান্সের ছয় জায়গায় হামলায় এখন পর্যন্ত ১২৭ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেটস সেই হামলার দায় স্বীকার করে বলে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আক্রমণের জায়গা ঠিক করেছে। এবং সেসব জায়গায় সুইসাইড বেল্ট পড়ে ইসলামিক স্টেটসের যোদ্ধারা আক্রমণ করেছে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ ইসলামিক স্টেটসকে দায় দিয়েছিলেন। গার্ডিয়ান।
