পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিকভাবে কোন সফরের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর আগে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান দাবি করেন, 'বিসিসিআই শশাঙ্ক মনোহর শুক্রবার ফোন করেছিলেন এবং ভারতে সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছেন। তবে বর্তমান অবস্থায় পাকিস্তান দল সেখানে পাঠানো সম্ভব নয়।'
শাহরিয়ার খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে বিসিসিআই প্রেসিডেন্ট মনোহর জানান, ভারতে সিরিজ খেলার জন্য আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব দেয়া হয়নি পিসিবিকে। তিনি বলেন, 'তার বক্তব্য সঠিক নয়। এখনো আমাদের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তবে এটা সত্য, তার সঙ্গে ফোনে কথা বলেছি আমি এবং কয়েকদিনের মধ্যেই আবারো তার সঙ্গে ফোনে কথা বলব। টাইমস অব ইন্ডিয়া।
