টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৭:১৮
 
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন  দুই ওপেনার তামিম ইকবাল (১৩) ও ইমরুল কায়েস (১০)। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২৬/০ রান। 
 
এর আগে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 
 
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস ও জুবায়ের হোসেনের পরিবর্তে দলে এসেছেন ইমরুল কায়েস ও আরাফাত সানি। তবে জিম্বাবুয়ের দল অপরিবর্তিত আছে। 
 
এর আগের টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলে সফরকারীদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।