ঝড়ো সূচনা শেষে ওপেনিং জুটির বিদায় এবং ব্যক্তিগত ৯ রানে মুশফিকের বিদায়ের পর দলকে এগিয়ে নিয়ে যান বিজয় ও সাব্বির। কিন্তু দলীয় ৯৮ রানে ক্রেমারের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে বিদায় নেন সাব্বির আহমেদ। অবশ্য বিদায়ের আগে ১৮ বলে ১৭ রান করেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন নাসির। এরপর ৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বেশ আশা জাগানো ঝড়ো সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম বিদায় নেয় ব্যক্তিগত ২১ (১৫) রানে। তার সঙ্গে থাকা ইমরুল কায়েস করেন ১০ রান। তাদের বিদায়ের পর মুশফিকুর রহিম মাত্র ৯ রানে ক্রেমারের বলে উইলিয়ামসের তালুবন্দি হন। ক্রিজে একপ্রান্ত আগলে আছেন এনামুল হক বিজয় (৪২)। বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১২১ রান।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাস ও জুবায়ের হোসেনের পরিবর্তে দলে এসেছেন ইমরুল কায়েস ও আরাফাত সানি। তবে জিম্বাবুয়ের দল অপরিবর্তিত আছে।
এর আগের টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলে সফরকারীদের টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
