সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৭:৩৮
 
ভেনেজুয়েলার একটি হাসপাতালে গ্যাস্ট্রিক বাইপাসের অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা সুস্থ হয়ে উঠছেন। অস্ত্রোপচার করা চিকিত্সকদের অন্যতম কার্লোস ফেলিপে সাংবাদিকদের বলেছেন, ‘তিনি হাঁটাহাঁটি করছেন এবং তার মনের অবস্থাও ভালো।’
 

ওই চিকিত্সক জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আরো ১২ দিন ভেনেজুয়েলায় থাকতে হবে ম্যারাডোনাকে। এক দশক আগেও এ রকম একটি অস্ত্রোপচার হয়েছিল তার।