বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগে বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে টিম কাহিল দুটি গোল করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
এর আগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলা চলছে। বি গ্রুপে খেলছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জর্ডান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই ৫ দেশের লড়াইয়ে সবার নিচে বাংলাদেশ। ফিফার বর্তমান র্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়া ৬০ নম্বরে, বাংলাদেশ ১৮০ নম্বরে। পার্থক্যটা সহজেই বুঝা যায়।
বাংলাদেশ দল
গোলকিপার লিটন, রানা, সোহেল, রায়হান, কেষ্ট কুমার, ইয়াসিন, তপু বর্মন, ওয়ালী ফয়সাল, ইয়ামিন মুন্না, নাসিরুল ইসলাম নাসির, হেমন্ত, রনি, মামুনুল ইসলাম, শাহেদুল আলম, ইমন বাবু, জামাল ভুঁইয়া, মোনায়েম খান রাজু, তকলিস আহমেদ, সজিব, কোমল, সোহেল রানা, নাবিব নেওয়াজ জীবন।
