রাজধানীর উত্তর মুগদা থেকে সোহাগ (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মুগদার মদিনাবাগ এলাকার নাজমা ড্রাই ক্লিনার নামে একটি লন্ড্রি দোকান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
মুগদা থানা পুলিশ জানায়, সোহাগ ওই লন্ড্রির কর্মচারী। মঙ্গলবার রাতে কাজ শেষ করে সোহাগ ওই লন্ড্রির দোকানে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ওই দোকান বন্ধ থাকায় দোকান মালিক সন্দেহ বসবর্তী হয়ে মুগদা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের শার্টার ভেঙে লাশ উদ্ধার করে।
এসআই সাইফুদ্দিন জানান—লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
