৫ ডিসেম্বর ঢাকায় ‘ইনোভেশন এক্সট্রিম’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৪:৪৫
 
আগামী ৫ ডিসেম্বর রাজধানীতে বাংলাদেশের সবচেয়ে বড় টেক স্টার্টআপ ইভেন্ট ‘ইনোভেশন এক্সট্রিম’(আইএক্স) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রামীণফোন এবং এসডি এশিয়া আয়োজিত এই ইভেন্টটি র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে।
 
এবারের ইনোভেশন এক্সট্রিমের থিম হতে যাচ্ছে ‘বাংলাদেশ: দ্যা নেক্সট টেক ফ্রন্টিয়ার’। বাংলাদেশের টেক ব্যবসা ও এর সম্ভাবনা নিয়ে ইভেন্টে বক্তৃতা রাখবেন দেশ-বিদেশের অভিজ্ঞ বক্তারা।
 
মাইক্রোসফট, ফেসবুক, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল কিংবা বোস্টন কন্সালটিং গ্রুপের মতো বিশ্বখ্যাত কোম্পানি থেকে প্রতিনিধিরা এবারের ইভেন্টে থাকছেন। এছাড়াও আইএক্সে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে ২২জন অভিজ্ঞ ব্যক্তিত্বের বক্তব্য থাকছে।
 
 
IMG0
 
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন- গ্রামীন ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভ শেঠি, ফেঙ্কস ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান, মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, সামিত গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।
 
ইনোভেশন এক্সট্রিমে সগো-বিডি, লাইট ক্যাসেল পার্টনার্স, যেতে-চাও ও আরাহানটেক ছাড়াও সম্ভাবনাময় সব স্টার্টআপ থাকছে।
 
আইএক্সে অংশ নেয়া সেরা পাঁটি স্টার্টআপ জিতে নেবে ফেসবুকের দেয়া ৫০ হাজার ডলার সমমানের স্টার্টআপ প্যাকেজ এবং সব টেক স্টার্টআপের জন্য থাকছে মাইক্রোসফট বিস্পার্ক/ইয়ুথ-স্পার্ক প্যাকেজ। তাই আইএক্স ইভেন্টে অংশ নিতে আজই রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন-http://www.innovationxtreme.co-এই ঠিকানায়।
 
এসডি এশিয়া আয়োজিত এবছরের আইএক্সের স্পন্সর হিসেবে থাকছে গ্রামীণফোন, গোল্ড পার্টনার হিসেবে মাইক্রোসফট, টপওফমাইন্ড(সিলভার পার্টনার), আইপিডিসি(সিলভার পার্টনার)। ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ফেসবুক, দৈনিক ইত্তেফাক এবং টেক-ইন-এশিয়া।
 
IMG1