‘ভারত-পাকিস্তানকেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে’

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৭:৪৩
 
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই, ভারত ও পাকিস্তানকেই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।’
 
সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে কাশ্মীর ইস্যুটি তোলার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এ কথা বললেন।
 
ভারত-পাকিস্তান সীমান্তে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দুই দেশের সংলাপ শুরুর তাগিদ দেন  জন কিরবি। ভারত সব সময়ই বলে আসছে, ‘কাশ্মীর সমস্যা একান্তই ভারত ও পাকিস্তানের ব্যাপার।’