শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো ভুল করবে না পয়েন্ট তালিকার শীর্ষধারী বার্সেলোনা। দলীয় মিডফিল্ডার ইভান রাকিতিচ এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের।
চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে কাতালানরা স্পেনের রাজধানীতে অবস্থিত বার্নাব্যু সফর করবেন আরো তিন পয়েন্ট যোগ করার লক্ষ্যে। তবে রিকটিক জানেন, তাদের একটি ভুল চির প্রতিদ্বন্দ্বীদের সহজেই সমতায় বসিয়ে দেবে। পাশাপাশি এটিও জানেন যে এই দলটির বিপক্ষে খেলাটা অন্য আট দশটি দলের মত সহজ নয়।
বার্সা তারকা বলেন, কারণ ওই দলে বিপুলসংখ্যক নামী-দামী খেলোয়াড় রয়েছে। তারা একটি ভুলের শাস্তি দেবার জন্য মুখিয়ে থাকবেন। তাই প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কাফ ইনজুরিতে কাটিয়ে অনুশীলনে ফেরা রাকিতিচ মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডভুক্ত হয়েছেন। বাসস।
