মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ গ্রেফতার ১৬

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০৮:৪৭
মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীসহ ভিন্ন মামলার ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 
 
পুলিশ জানায়, জেলার গাংনী উপজেলা থেকে ৬জন বিএনপি নেতা-কর্মী ও সদর উপজেলার থেকে ১জন জামায়াতের কর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে অভিযান চালিয়ে জি-আর মামলার ৯জন, নিয়মিত মামলায় ৪জন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।