সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় বেলজিয়াম

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১৫:৫০
সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বেলজিয়াম। আসন্ন সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশটির রাজধানী ব্রাসেলসে অন্তত রবিবার পর্যন্ত মেট্রো ট্রেন বন্ধ থাকবে।
 
ব্রাসেলসে সবাইকে জনসমাগম হয় এমন এলাকা যেমন: শপিং সেন্টার, কনসার্ট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিবৃতি প্রকাশ করেছে। রাজধানীতে সর্বোচ্চ চতুর্থমাত্রার সতর্কাবস্থা নিলেও দেশের অন্যান্য অংশে তৃতীয় মাত্রার সতর্কাবস্থা জারি করা হয়েছে।
 
গত ১৩ নভেম্বর প্যারিসে ইসলামিক স্টেটসের ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ সহ বেশির ভাগ হামলাকারী ছিলেন বেলজিয়ান। হামলাকারীদের একজন সালাহ আবদেসলাম প্যারিস থেকে পালিয়ে বেলজিয়ামে ফিরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়ামে এখন পর্যন্ত তিনজনকে প্যারিস হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে। এএফপি।