আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সাত জনকে পুরস্কৃত করেছে। শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে চতুর্থ বছরের মতো আয়োজিত 'অ্যাওয়ার্ডস নাইট' অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। অ্যাপেক্স ফুটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর নাসিম মনজুর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এ. মান্নান, বাংলাদেশ ইয়োথ লিডারশিপ সেন্টারের প্রেসিডেন্ট এজাজ আহমেদ, বিশিষ্ট বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন ও ওয়ারফেজ ব্যান্ডের শিল্পী ইব্রাহিম কামাল আহমেদ।
বিচারকদের একটি স্বাধীন প্যানেল এই সাতজনের নাম নির্বাচন করেন। দেশের উন্নয়নে তাদের নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেয়া হল।
এএএ প্রেসিডেন্ট তাহসিন আমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও এনজিও সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
