বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ঢাকা ডিনামাইটস। বোলারদের নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১১০ রানে বেঁধে ফেলে কুমার সাঙ্গাকারার দল। জবাবে ৪ উইকেট হারিয়ে ঠিক ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।
তবে ব্যাট করতে নেমে অল্প এই রান তাড়া করতেও স্বস্তিতে ছিলো না ঢাকা।
আগে ব্যাট করা কুমিল্লা ৩৬ রানেই ৫ উইকেট হারিয়েছিল। এরপর মাশরাফি ও ক্রিসমার সান্তোকির ব্যাটিংয়ে একটু সম্মান ফেরাতে পারে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে তারা। ঢাকার পক্ষে ২৯ রানে ৩ উইকেট নেন আবুল হাসান রাজু।
প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ বলে ২ উইকেটের নাটকীয় জয় পায় রংপুর রাইডার্স।
