হোমনায় বাইপাস সড়ক দেবে ট্রাক খাদে, যান চলাচল ব্যাহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৮:২৭
কুমিল্লার হোমনা উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমকি বিদ্যালয় এলাকায় সওজের নির্মাণাধীন ব্রিজের বাইপাস সড়কের পাড় দেবে মালবাহী ট্রাক খাদে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ সময় আহত ট্রাকচালক লিয়াকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
সোমবার ভোরে এ দুর্ঘটনার পর বিকাল পাঁচটা নাগাদ ট্রাকটি সরানোর উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এতে করে হোমনা- মুরাদনগর সড়কের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
 
সওজ কুমিল্লার উপ সহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবির জানান, ওই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা ছিল।