দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৭:৫৩
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির দুই সেনা নিহত হয়েছেন।  বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলছে, গতকাল সোমবার রাতে সেখানকার ওনজু শহরে রাস্তার পাশে এএইচ ৬৪ অ্যাপেক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 
 
হাম্পফ্রে সেনা ঘাঁটি থেকে ৫০ মাইল পূর্বে ওই এলাকাটি অবস্থিত। নিহতদের পরিচয় নিশ্চিত করে জানায়নি মার্কিন সেনাবাহিনী। তবে তাঁরা দুজনেই বিমানচালক ছিলেন। এতে আর কেউ হতাহত হওয়ার বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় ২৯,০০০ মার্কিন সেনাসদস্য রয়েছেন। দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির অধীনে ওই সেনারা সেখানে মোতায়েন আছেন। দক্ষিণ কোরিয়ার ইয়ানহাপ সংবাদ সংস্থা বলছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। -প্রিয়.কম।