রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১০:০৯
রাজধানীর হাজারীবাগ নবীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আজাদ (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আজাদ ওই এলাকায় তাজ বিস্কুট কারখানার শ্রমিক ছিলেন।
 
আজাদের সহকর্মী ফজল জানান, 'রাত ২টার সময় আজাদ বিস্কুট কারখানার সামনে দাড়িয়ে ছিলেন। ওই সময়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।'