বার্সার বিশাল জয়

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১০:২৬
লিওনেল মেসি আর নেইমার জাদুতে লা লিগায় রোমাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে কাম্প নউতে রোমার বিপক্ষে এই বিশাল জয় পায় বার্সা।
 
বার্সার পক্ষে মেসি ও সুয়ারেস দুটি করে গোল করেন। বাকি গোল দুটি করেন জেরার্দ পিকে ও আদ্রিয়ানো। রোমার পক্ষে একমাত্র গোলটি করেন এদিন জেকো।
 
দাপুটে এ জয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা।
 
প্রথম লেগে ইতালি থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।