কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিলেন কুলাসেকারা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৬:৪৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান অল-রাউন্ডার নুয়ান কুলাসেকারা। বিপিএল এ তিনি পুরো সময় ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। 
 
বিপিএলে প্লেয়ার বাই চয়েজ এ বিদেশী খেলোয়াড় তালিকায় ‘ডি’ গ্রেডের কোটায় ছিলেন কুলাসেকারা। এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি২০ সিরিজ শেষে দলের সাথে যোগ দেবেন পাকিস্তানি অল রাউন্ডার শোয়েব মালিক এবং ওপেনিং ব্যাটসম্যান আহম্মেদ শেহজাদ। বাসস।