রাহুল আমার স্টাইল অনুকরণ করছে: স্মৃতি ইরানি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৯:৫১
 
ভারতের ইউনিয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, রাহুল গান্ধী তার বক্তব্যের ধরন নকল করছেন। তিনি বলেন, ‘আমি দেখছি যেভাবে আমি বক্তব্য প্রদান করে থাকি একই স্টাইলে তিনি আমাকে অনুকরণ করছেন।’ মঙ্গলবার এনডিটিভির কাছে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।
 
স্মৃতি ইরানি বলেন, আমি বক্তৃতা দেয়ার ক্ষেত্রে একধরনের নিয়ম অনুসরণ করে থাকি। আর রাহুল গান্ধী অবিকল তা নকল করছেন। আমেথি থেকে আমার দেয়া কোন বক্তৃতার ভিডিও যদি এনে দেখানো যায় তাহলে বিষয়টি পরিষ্কার হবে।
 
অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা ইরানি গতবছরে আমেথি থেকে নির্বাচনকালে রাহুল গান্ধীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে। তখন তিনি বলেছিলেন, ভোট লড়াইয়ে তিনি তা দেখিয়ে দিবেন। সূত্র: এনডিটিভি