ঢাকা স্পোর্টস কার্নিভাল শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৮:০৫

অফিসার্স ক্লাবে তিন দিনব্যাপী ঢাকা স্পোর্টস কার্নিভাল-২০১৫ শুরু হয়েছে আজ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ২৮টি ক্লাবের ৩০০জন প্রতিযোগী অংশগ্রহণ করছে কার্নিভালে। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

অফিসার্স ক্লাবের আয়োজনে কার্নিভালে ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সবচেয়ে বড় দল নিয়ে অংশগ্রহণ করছে অফিসার্স ক্লাব। ক্লাবের পক্ষ থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ৪টি দল, টেনিসে ৫টি দল, সাঁতারে ৪টি দল এবং টেবিল টেনিসে ২টি দল অংশগ্রহণ করছে।

অফিসার্স ক্লাবের সহ-সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় সচিব এ কাদের সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মো. শহিদ খান। বাসস।