বন্দুক হামলায় মিশরে চার পুলিশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার দেশটির রাজধানী কায়রো থেকে ৩৫ কিলোমিটার দূরে সাকারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্বৃত্তরা মোটর বাইকে করে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন চার পুলিশ সদস্য। বিবিসি।
