কলকাতা ইনফোকমে অংশ নিচ্ছে সিটিও ফোরাম

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৮:৫৫

কলকাতায় আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনফোকমের ১৪ তম আসর। কলকাতার হোটেল আইসিটি সোনারে অনুষ্ঠিতব্য এই আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের নেতৃতে ২০ সদস্য বিশিষ্ট একটি দল অংশগ্রহণ করবেন। বাংলাদেশের প্রতিনিধি দলের যোগদান এবং আয়োজনের বিভিন্ন বিষয়গুলো গনমাধ্যমে প্রচারের জন্য সিটিও ফোরাম বাংলদেশ শনিবার ফোরামের নিজস্ব সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, চতুথবারের মতো আমরা এ আয়োজনে অংশগ্রহন করতে যাচ্ছি। বিভিন্ন দেশের তথ্য-প্রযুক্তিবিদ ও বাণিজ্য ব্যক্তিদের অংশ্গ্রহণের এই মিলন মেলায় আমাদের কর্মঅভিজ্ঞতা এবং জ্ঞান বৃদ্ধিতে সহায্য করবে। যা আমাদের কর্মদক্ষতা উন্নয়নে সহায়তা করবে।

২০১৬ সালের মার্চে সিটিও ফোরাম ও ইনফোকমের উদ্যেগে বাংলাদেশ সিটিও সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের আয়োজন এবং সহযোগিতা বিষয়ক একটি চুক্তিও এই আয়োজনে স্বাক্ষরিত হবে বলে জানান আয়োজকরা।

আয়োজনের বিভিন্ন ভাগে থাকবে সেমিনার, উন্মুক্ত আলোচনা সহ নতুন নতুন প্রযুক্তি প্রদর্শনী। ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক একটি সেমিনারে মূল বক্তব্য প্রদান করবেন ফোরামের সভাপতি তপন কন্তি সরকার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক এবং ফোরামের ফেলো সদস্য এ.এস.এম ওয়াসি নোমান ও মো. আজিমুল হক।