ক্লাসমেটকে দলবেধে ধর্ষণ: মুম্বাইয়ে চার স্কুলছাত্র আটক

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ২২:৫১
 
ভারতের মুম্বাইয়ে ক্লাসমেটকে দলবেধে ধর্ষণের অভিযোগে চার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারাকৃত ওই ছাত্রদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও হোয়াটস অ্যাপের মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে দেয়া হলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে।
 
অভিযুক্তরা ও ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী একই এলাকায় বসবাস করতো। পড়ালেখার জন্য তাদের পরস্পরের বাড়িতে যাতায়াত ছিলো।
 
গ্রেফতারের পর তাদের আদালতে নেয়া হলে তাদেরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এক পুলিশ কর্মকর্তা বিবিসি হিন্দিকে জানিয়েছে, গত ৮ নভেম্বর প্রথম ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল। এর পর তাকে আরো একাধিকবার ধর্ষণ করা হয়।
 
প্রথমদিন পড়ালেখায় সাহাজ্য করতে মেয়েটিকে ফোন করে বাড়িতে ডাকে এক অভিযুক্ত। বাড়িতে আসলে অপর বন্ধুরা মিলে মেয়েটিকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখে। এর পর অনলাইনে ভিডিওটি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে তারা। একই সময় হোয়াটস অ্যাপেও ভিডিওটি আপলোড করে দেয় তারা। এর পরই ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে যায়।
 
ধর্ষিতার বাবা কয়েক বছর আগেই মারা গেছেন আর তার মা বিদেশে থাকেন। সে তার বোন ও দাদির সঙ্গে মুম্বাইয়ে বাস করতো। সূত্র: বিবিসি