রাজধানীর নূরজাহান মার্কেটে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ০৮:৪৫
রাজধানীর নিউমার্কেট এলাকার নূরজাজান মার্কেটে শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নূরজাহান মার্কেটের তৃতীয় তলার একটি কাপড়ের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
 
এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।