চালক ছাড়া ‘ফরমুলা ই’ কার রেসিং

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৫:০২
 
চালক ছাড়া ড্রাইভিং রেস চ্যাম্পিয়নশিপ করার ঘোষণা দিয়েছে ‘ফরমুলা ই’র আয়োজকরা। ফরমুলা ই হলো ইলেক্ট্রনিক কার রেসিং।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর থেকে ড্রাইভার ছাড়া রেস আয়োজনের ঘোষণা দিয়েছে ফরমুলা ই। সেখানে বিশেষজ্ঞ ও শখ করে ভিডিও গেইমস খেলে থাকেন এমন ব্যক্তিরা অংশ গ্রহণ করতে পারবেন।
 
ফরমুলা ই’র চিফ এক্সিকিউটিভ অ্যালিজান্ড্রো আগাগ বলেছেন, রোবট রেস বিশ্বের সব বৈজ্ঞানিক উদ্ভাবনী ও টেকনোলজির আবিষ্কারক ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতা।
 
এরই মধ্যে অনেক টেকনোলজি প্রতিষ্ঠান এই ধরণের কার তৈরি করছেন।
 
কিনটিক এর প্রতিষ্ঠাতা ডেনিস এসভার্ডলভ বলেছেন, তিনি বিশ্বাস করেন ভবিষ্যতে বিশ্বের সব গাড়ি রোবটের মাধ্যমে চলবে। আর এসব গাড়িতে জ্বালানি হিসেবে বিদ্যুত্ ব্যবহূত হবে যা পরিবেশের উন্নয়ন ঘটাতে সহায়তা করবে।
 
তিনি বলেন, রোবট রেসের মাধ্যমে টেকনোলজি খাতে মানুষের যে উদ্ভাবনীর বিপ্লব ঘটেছে তা উদযাপন করা হবে।
 
লন্ডনের ফরমুলা ই রেস আগামী বছরের জুনে বেটারসিয়া পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্থানীয়রা পার্কে রেসটি হওয়ার বিরোধিতা করছে।