সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে জার্মানি এক হাজার দুইশ সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে দেশের বাইরে জার্মানির সবচেয়ে বেশিসংখ্যক সৈন্য মোতায়েন।
সামরিক স্টাফ জেনারেল ফলকার বিকার বিল্ড জানিয়েছেন, খুব দ্রুত এ সৈন্য প্রেরণ শুরু হবে। সরকার এ বছরই সৈন্য প্রেরণে পার্লামেন্টের অনুমোদন চাইবে। বার্লিন বৃহস্পতিবার আইএসবিরোধী লড়াইয়ে ফ্রান্সকে যুদ্ধ বিমান, নৌবহর, জ্বালানি ও স্যাটেলাইট ছবি প্রেরণের প্রস্তাব দিয়েছিল। সূত্র: এএফপি
